২ জানুয়ারি ২০১২ - ২০:৩০

আয়াতুল্লাহ আলাভি গোরগানী বলেছেন : যুগের ইমাম (আ. ফা.) এর অন্তর্ধানের যুগে ইসলামি বিপ্লবের মহান নেতার (রাহবার) অনুসরণ করা সকলের জন্য অত্যাবশ্যক।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বিশিষ্ট মারজায়ে তাক্বলিদ আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ মুহাম্মাদ আলাভি গোরগানী গতকাল (সোমবার, ২রা জানুয়ারী) ইসলামি বিপ্লবী রক্ষী বাহিনী’র একটি দলের সাথে সাক্ষাতকালে বলেন : মহান আল্লাহ আমাদের স্রষ্টা। তিনি আমাদের জীবন-যাপনের জন্য বিশেষ কর্মধারা নির্ধারণ করেছেন এবং বিভিন্ন নির্দেশ দান করেছেন। অতএব, সেগুলো সম্পর্কে জ্ঞানার্জন এবং সেগুলোর উপর আমল করা আমাদের কর্তব্য।

তিনি বলেন : মহান আল্লাহ আমাদের শরীর রক্ষার জন্য বিভিন্ন নির্দেশ দিয়েছেন এবং আমাদের রুহ বা আত্মার রক্ষনাবেক্ষণের জন্যও বিভিন্ন নির্দেশ দিয়েছেন।

মানুষ সর্বদা তাকে পথ প্রদর্শনের জন্য একজন পথ প্রদর্শকের প্রয়োজন অনুভব করে –এ কথা উল্লেখ করে আয়াতুল্লাহ আলাভি গোরগানী বলেন : মহান আল্লাহ্ নবী (স.) কে এবং তার পরবর্তী সময়ে পবিত্র ইমামগণ (আ.) কে এ উদ্দেশ্যে প্রেরণ করেছেন। আর যুগের ইমাম (আ. ফা.) এর অন্তর্ধানের যুগে তার নায়েব (প্রতিনিধি) মুসলমানদের পথপ্রদর্শনের দায়িত্ব পালন করেন।

ইমামে যামান (আ. ফা.) এর অন্তর্ধানের যুগে জনগণের উচিত ওয়ালিয়ে ফাকীহ’র অনুসরণ করা –এ কথা উল্লেখ করে তিনি বলেন : ইসলামি বিপ্লবের মহান নেতা ও মারজায়ে তাক্বলিদগণের অনুসরণ করা সকলের জন্য অত্যাবশ্যকীয়

মহান আল্লাহ সকল মানুষের আমলের বিষয়ে অবগত –এ কথা উল্লেখ করে আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ মুহাম্মাদ আলাভি গোরগানী বলেন : আমাদের সকলের উচিত এ বিষয়ের প্রতি দৃষ্টি রাখা যে, আমাদের সকল আমলের প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি রয়েছে। যদি আমরা ভালবাসা, অর্থ, এমনকি জ্ঞানও দান করি তবে মহান আল্লাহর নিকট তার জন্য অত্যাধিক সওয়াব রয়েছে।#